ছাত্র সমাবেশ, শিক্ষা শিবির ও সাংস্কৃতি অনুষ্ঠানসহ নানান কর্মসূচিতে রাঙামাটি জেলায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে পিসিপি।
রাঙামাটি সদর: “৮৯ এর ছাত্র গণজাগরণের চেতনার মশাল জ্বালিয়ে পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলন বেগবান করুন” এই শ্লোগান পিসিপি ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে পিসিপি রাঙামাটি জেলা শাখা। বৃহস্পতিবার দুপুর ২টায় রাঙামাটি জেলা কুদুকছড়িতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শুরুর আগে ‘পাহাড়ি ছাত্র-ছাত্রী দল’ দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও পিসিপির দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ইউপিডিএফ’র রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক প্রজিত চাকমা ও পিসিপি’র পতাকা উত্তোলন করেন পিসিপি’র রাঙামাটি জেলা সভাপতি নিকন চাকমা। এরপর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় পিসিপি রাঙামাটি জেলার সভাপতি নিকন চাকমা সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক রিমি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক প্রজিত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, পিসিপির কেন্দ্রীয় সদস্য সুবোধ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন এর কেন্দ্রীয় সদস্য রিতা চাকমা।
সাজেক: রাঙামাটির সাজেকে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সুজন চাকমার সঞ্চালনায় ও পিসিপি’র সাজেক থানা শাখার সভাপতি রুপায়ন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ সাজেক ইউনিটের সংগঠক বোধিক চাকমা, পিসিপি’র সাজেক থানা শাখার সাধারণ সম্পাদক রিপন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কালো বরন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সাজেক শাখার সদস্য রিনা চাকমা প্রমুখ।
নানিয়ারচর: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে পিসিপি নানিয়ারচর উপজেলা শাখা। বৃহস্পতিবার পাহাড়ি ছাত্র পরিষদ নানিয়ারচর উপজেলা শাখার সহ-সভাপতি মনোবি চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুইস চাকমার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক গিরি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য তুলতুল চাকমা, রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমা, পিসিপি’র চবি শাখার প্রতিনিধি সোহেল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখার সহ-সভাপতি তুজিম চাকমা।
বক্তারা, সকল পরিস্থিতি মোকাবেলা করে আর্দশিক ছাত্র সংগঠন পিসিপি পতাকা তলে পূর্ণস্বায়ত্তশাসন সংগ্রাম গড়ে তুলার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে সংক্ষিপ্ত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও রাঙামাটি জেলা কাউখালীতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাউখালীতে দু’দিন ব্যাপী রাজনৈতিক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। “নিপীড়িত জাতি ও জনগণের অস্তিত্ব রক্ষার সংগ্রামে আমরা হবো আগুয়ান” এই শ্লোগানে গত ১৯ ও ২০ মে ২০২১ দু’দিন ব্যাপী পিসিপি’র কাউখালী থানা শাখা এই শিক্ষা শিবিরের আয়োজন করে। শিক্ষা শিবিরের প্রথম দিন বিপ্লবী চলচ্চিত্র প্রদর্শনী ও তার বিশ্লেষণমূলক আলোচনা করা হয়। চলচিত্র প্রদর্শনী শেষে পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি অংকন চাকমা প্রদর্শিত চলচিত্র নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দের নানা প্রশ্নের বিশদ ব্যাখ্যা করেন। দ্বিতীয় দিনের প্রথম প্রহরে প্রদীপ প্রজ্জ্বলন করা হয় এবং প্রথম অধিবেশনে পিসিপির গঠন পটভূমি ও বিকাশ নিয়ে অংশগ্রহণকারী সকল প্রতিনিধিবৃন্দ একে একে সবাই আলোচনা করেন।
পরবর্তীতে কেন্দ্রীয় সহ-সভাপতি অংকন চাকমা ‘পার্বত্য চট্টগ্রামে নিপীড়ন ও সংগ্রাম, ছাত্র সমাজের করণীয়’ বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধিবৃন্দের নানা প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা দিয়ে অধিবেশন শেষ করেন। দ্বিতীয় অধিবেশনে “আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার প্রধান অন্তরায়, ছাত্র সমাজের করণীয়” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কে তুমুল যুক্তি-তর্ক দিয়ে প্রতিযোগিরা নিজেদের মেধাকে শাণিত করেন। পরে সভার সভাপতিত্বকারী পিসিপির কাউখালী থানা শাখার সভাপতি তনুময় মারমার বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক শিক্ষা শিবির সমাপ্ত করা হয়।(বিজ্ঞপ্তি)
