পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই সভা আয়োজন করা হয়।
পিসিপি’র প্রচার মাধ্যম ঠড়রপব ড়ভ চঈচ – কেওক্রডং ফেসবুক পেইজ থেকে প্রচারিত অনলাইন আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমার সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক সুমিত্র চাকমার সঞ্চলনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পাটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, পিসিপির সাবেক সাধারণ সম্পাদক বিনোতা ময় ধামাই, ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন কণা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক বসু মিত্র চাকমা, সাংবাদিক নজরুল কবির, পিসিপির সহ-সভাপতি সুমন মারমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ যুব ফোরামের সহ-সভাপতি চন্দ্রা ত্রিপুরা এবং বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ প্রমুখ।(বিজ্ঞপ্তি)
