লংগদু প্রতিনিধি
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাঙামাটির লংগদু উপজেলার কর্মহীন দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। শনিবার উপজেলার আটারকছড়া ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আটা, তেল, লবনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধের জন্য মাস্ক বিতরণ করা হয়। এসময় লংগদু জোনের সদস্যরা দুর্গম শিলাছড়ির পাহাড়ি এলাকায় বসবাসরত দরিদ্র পরিবারের জন্য ১০ দিনের খাদ্যসামগ্রী বাড়ীতে পৌঁছে দেয়।
করোনা মহামারির শুরু থেকেই মানুষকে স্বাস্থ্য সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করেছে সেনাবাহিনীর লংগদু জোন। এছাড়াও কর্মহীন দরিদ্র মানুষের পাশে থেকে তাদের খাদ্য সামগ্রী প্রদান করেছে।
