নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙামাটি শহরে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শহরের ১নং ওয়ার্ডস্থ মহসিন কলোনী ও ৩নং ওয়ার্ডস্থ ডিসি বাংলো এলাকায় এসব ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এসব ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, এনডিসি মো. বোরহান উদ্দিন মিঠু, বাঘাইছড়ি এসিল্যান্ড একেএম আবু নওশাদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লাতুল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, হিলফুল ফুজুল ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, সাংবাদিক ইয়াছিন রানা সোহেল, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বদিউল আলম বদি, হাজী নুরুল কবির বাচা সওদাগর প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের উদ্যোগে জেলা শহরের গরীব ও অসহায় দুস্থদের মাঝে এসব ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ইফতার ও ঈদ সামগ্রীতে ছিল চাল, তেল, পেঁয়াজ, ছোলা, চিনি, মশুর ডাল মুড়ি, নুডলস, সেমাই।
