অপ্রাপ্ত বয়স্ক শিশুদের পরিচালনায় রাঙামাটি শহরের রাস্তায় দুইটি হাতি দেখা যায় সোমবার দুপুরে। দুপুর প্রায় বারোটা নাগাদ এ হাতিসহ শিশুগুলোকে দেখা যায় কলেজ গেইট বাজারে। পরে তারা হাতিগুলো নিয়ে রাঙামাটি সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বনরূপা পর্যন্ত আসে।
হাতি পরিচালনাকারি শিশুরা হচ্ছে রাব্বি (১১), সুমন (১০), আকাশ (১৩)। এ শিশুগুলো সড়কের দুই পাশে বিভিন্ন দোকান থেকে হাতির মাধ্যমে টাকা উত্তোলন করেন।
এ শিশুগুলোর মধ্যে রাব্বির সাথে কথা বলে তিনি বলেন, আমরা কাপ্তাই কলা বাগান থেকে এসেছি। এগুলো আমাদের পোষা হাতি। আমরা কাপ্তাই থেকে রাঙামাটি শহর পর্যন্ত বিভিন্ন দোকান থেকে হাতি দিয়ে টাকা তুলছি। এ টাকা দিয়ে হাতিদের খাদ্য কিনে খাওয়ানো হবে।
কলেজ গেইট এলাকার দোকানদার মোহাম্মদ হারুন’র সাথে কথা বলে তিনি জানান, ছোট বাচ্চা ছেলেগুলো হাতির উপরে বসে সে হাতিগুলোকে নিয়ন্ত্রণ করছে। এতে মানুষ ভীষণ ভয় পাচ্ছে। কারণ তারা যদি হাতিগুলোকে নিয়ন্ত্রণে রাখতে না পারে তবে হাতিগুলো আক্রমণ করবে। এমনিতে হাতিগুলো বেশ কয়েকবার উত্তেজিত হতে দেখা গিয়েছে বলেও জানান তিনি।
পথচারী ফারজানা আক্তার বলেন, আমি বাচ্চা নিয়ে স্কুল থেকে আসছিলাম, পথে হাতিগুলো দেখে যদিও ভালো লেগেছে কিন্তু ছোট তিনটি ছেলে হাতিগুলোকে নিয়ন্ত্রণ করছে তা দেখে ভয় পেয়েছি। কারণ যদি তারা হাতিগুলোকে নিয়ন্ত্রণে রাখতে না পারে তবে হাতিগুলো পাশের পথচারী মানুষ ও দোকানগুলোতে আক্রমণ করবে।
এমন করে শহরের রাস্তায় যাতে কোন অপ্রাপ্ত বয়স্ক শিশু হাতি নিয়ে আসতে না পারে সেদিকে দৃষ্টি রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান করেছেন একাধিক পথচারী ও দোকানদার।

২ Comments
সেদিন আমিও দেখেছি।।।
ঢাকাতেও একই কাজ হচছে