রাঙামাটিতে সদ্য গঠিত জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটিকে ‘আওয়ামী রেড ক্রিসেন্ট সোসাইটি’ বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা বিএনপির নেতারা।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙামাটি জেলা শাখা। মঙ্গলবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম’র সভাপতিত্বে আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপি নেতারা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, নগর বিএনপির সভাপতি এস এম সফিউল আজম, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মামুনুর রশিদ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এ সরকারের আমলে সারাদেশে গুম খুন করা হচ্ছে। যারাই কথা বললে তাদেরকেই নির্যাতন, জুলুম করছে তারা। শিক্ষা ব্যবস্থা ও প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি চলছে এই সরকারের আমলে। বক্তারা আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার নেত্রীতে জিয়ার সৈনিকদের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।
