লংগদুর যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যায় জড়িত জুনেল চাকমা ও রুনেল চাকমাকে আটক করেছে পুলিশ। শনিবার তাদের খাগড়াছড়ির দীঘিনালা থেকে আটক করা হয়। দীঘিনালার মাইনী বেইলি ব্রীজ এলাকার ৩০০ গজ দক্ষিণে শুক্রবার নয়নের ব্যবহৃত হেলমেটটি উদ্ধার করার পর এখন সেখানে মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করছে চট্টগ্রাম থেকে আসা নৌবাহিনীর ডুবুরিরা।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন ভূঁইয়া দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও এখনই বিস্তারিত জানাতে অপারগতা জানিয়েছেন।
শনিবার সকাল থেকেই আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা দীঘিনালায় অবস্থান করছেন।
প্রসঙ্গত গত ১ জুন শুক্রবার রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পেশায় মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়ন যাত্রী নিয়ে লংগদু থেকে দীঘিনালায় যায়। দুপুরে দীঘিনালার চারমাইল এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এই হত্যার ঘটনাকে কেন্দ্র ক্ষুদ্ধ বাঙালীদের মিছিল থেকে ২ জুন উপজেলার তিনটিলা,বাইট্টাপাড়া ও মানিকজোড়ছড়া এলাকায় পাহাড়ীদের ২১৩ টি পরিবারের বসত,৮ টি দোকান ও একটি পাড়াকেন্দ্র পুড়িয়ে দেয়া হয়। এই ঘটনায় এই পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করে জেল হাজাতে পাঠানো হয়েছে।
Previous Articleলংগদু ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির
Next Article ফেসবুকে নোট রেখে চলে গেলেন মুহিন

১৫ Comments
এদের মত কুলাঙ্গার দের জন্য পাবর্ত্য এলাকা সব সময় অশান্তি হয়।এদের কঠিন বিচার হওয়া দরকার।
এদের মত কুলাঙ্গার দের জন্য পাবর্ত্য এলাকা সব সময় অশান্তি হয়।এদের কঠিন বিচার হওয়া দরকার।
এদের মত কুলাঙ্গার দের জন্য পাবর্ত্য এলাকা সব সময় অশান্তি হয়।এদের কঠিন বিচার হওয়া দরকার।
সন্দেহভাজন দুই হত্যাকারী না হত্যাকারী আটক?
সন্দেহভাজন দুই হত্যাকারী না হত্যাকারী আটক?
সন্দেহভাজন দুই হত্যাকারী না হত্যাকারী আটক?
নিরপেক্ষ তদন্ত, ন্যায় বিচার , প্রকৃত দোষীদের কঠোর সাজা নিশ্চিত করতে হবে ।
নিরপেক্ষ তদন্ত, ন্যায় বিচার , প্রকৃত দোষীদের কঠোর সাজা নিশ্চিত করতে হবে ।
নিরপেক্ষ তদন্ত, ন্যায় বিচার , প্রকৃত দোষীদের কঠোর সাজা নিশ্চিত করতে হবে ।
Ro sorojontroo kora hosssy
হত্যা কারী বাঙ্গালী নাকি পাহাড়ি
খুনির মৃত্যু দন্ধই আসল বিচার।এই সব অমানুষের জন্য আর যাতে শান্তি নষ্ট না হয়।আমার কথা হচ্ছে অপরাধী যেই হোক পাহাড়ী বাঙালি কথা নয়।অপরাধী অপরাধীই।তাকে খুঁজে বের করা ।
তিলে তিলে মেরে পেলা উচিত গরুর বাচ্চারে।
তিলে তিলে মেরে পেলা উচিত গরুর বাচ্চারে।
Pasi cay