রাঙামাটি লংগদু উপজেলার পাহাড়ীদের বসত বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনার বিচার বিভাগের তদন্তের দাবী জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শুক্রবার সকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির একটি দল লংগদু যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা জনিত কারণে তারা সেখানে যাননি। পরে তারা রাঙামাটি দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন’র মাধ্যমে এই দাবি জানান।
এসময় তিনি বলেন, এই ধরনের ঘটনায় প্রমাণ করে দেশে এখন কেউ নিরাপদ নয়। তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামিম, ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, উপজাতি বিষয়ক সহ-সম্পাদক মনীষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলম, সাধারণ সম্পাদক দীপেন তালুকদার দীপুসহ বিএনপি নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ১ জুন শুক্রবার রাঙামাটির লংগদু উপজেলায় এক যুবলীগ নেতাকে হত্যার ঘটনাকে কেন্দ্র ক্ষুদ্ধ বাঙালীদের মিছিল থেকে ২ জুন উপজেলার তিনটিলা,বাইট্টাপাড়া ও মানিকজোড়ছড়া এলাকায় পাহাড়ীদের ২১৩ টি পরিবারের বসত,৮ টি দোকান ও একটি পাড়াকেন্দ্র পুড়িয়ে দেয়া হয়। এই ঘটনায় এই পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করে জেল হাজাতে পাঠানো হয়েছে।

৬ Comments
রাতের শহর রাংগামাটি
রাংগামাটিতে রাতের আধারে দিনের আলোর ঝলকানি
সঠিক,,,,
না যেনে না শুনে মন্তব্য করবেন না। এলাকায় আসুন দেখুন কার দোষ তার পর মন্তব্য করুন।
Eshob dabi daoa choltei thakbe , solution nijeder ber korte hobe …
BAL….Hobeeey……………….