রাঙামাটিতে আসন্ন মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে স্থানীয় ব্যাবসায়ীদের সাথে জেলা প্রশাসনের মধ্যেকার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষ এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিকসহ বিভিন্ন জন প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
সভায়, জেলা প্রশাসক রাঙামাটি সকল ব্যাবসায়ীদেরকে আসন্ন রমজানে কোন ভাবে যেন দ্রব্যমূল্য বৃদ্ধি না করা হয় সেই বিষয়ে ব্যাবসায়িদের সতর্ক করেন। এসময় তিনি বলেন, রমজানে সব সময় বাজার মনিটরিং করা হবে। যদি কারো বিরুদ্ধে মূল্য বৃদ্ধির অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
