রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে শান্তকরণ কর্মসূচির আওতায় গরীব ও অসহায়দের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা প্রদান করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। বেলা ১১টায় জেলার রামগড়ে বিজিবির জোন সদরে গরীব ও অসহায়দের মাঝে এসব ঢেউটিন ও নগদ সহায়তা তুলে দেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ারুল মাযহার।
এসময় জোন অধিনায়ক জানান, পর্যায়ক্রমে দুর্গম এলাকায় নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপন, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় সংস্কারে সহায়তাসহ খেলাধুলা সরঞ্জাম বিতরণ করার উদ্যেগ নিয়েছেন ৪৩, বিজিবি।
বিজিবি জানায়, জোন অধীনস্ত বিভিন্ন এলাকার অসহায়, হতদরিদ্র প্রায় ২৮ জনকে বিজিবির পক্ষ হতে শান্তকরণ কর্মসূচির আওতায় ৮ বান্ডেল ঢেউটিন ও প্রায় ১লক্ষ টাকার নগদ সহায়তা প্রদান করা হয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় স্থানীয় গণ্যনাম্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী ও বিভিন্ন পর্যায়ের বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
