শ্যামল রুদ্র, রামগড় ॥
রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের গুজাপাড়ায় শুক্রবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত গুজাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের নব বিক্রম কিশোর ত্রিপুরা,এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন লেখক,সুরকার- গীতিকার ও শিল্পী- অনামিকা ত্রিপুরা, পাচউবোডের্র টেকসই সামজিক সেবা প্রদান প্রকল্পের উপ-সচিব হারুনুর রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ, খাগড়াছড়ি পাচউবো এর নির্বাহী প্রকৌশলী মজিবুল আলম, পাচউবোর্ডের জেলা প্রকল্প ব্যবস্থাপক মতিউর রহমান, পাচউবোডের্র পরামর্শ কমিটির সদস্য- সুরেশ মোহন ত্রিপুরা, ওসি(তদন্ত) মনির হোসেন, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, স্থানীয় ইউপি সদস্য মানেন্দ্র ত্রিপুরা প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন- শিক্ষার আলো ছড়িয়ে দিতে দুর্গম পাহাড়ের মানুষের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা খাতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
সহকারী শিক্ষক সম্বাইয়া ত্রিপুরার সঞ্চালনায় গুজাপাড়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি সুরেন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরিয়া মারমা। আরো উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক-বিদ্যালয় পরিচালা পর্যদ সদস্য-সদস্যা এবং গণ্যমান্যব্যক্তিবর্গ।
