নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি সদর উপজেলা বন্ধুকভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটি সদর উপজেলা আওয়ামলীগের কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।
বন্ধুকভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রীতিময় চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক রফিকুল মাওলা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক বিকাশ চাকমা, সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য সাধন মণি চাকমা, সাধারণ সম্পাদক সুখময় চাকমা, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা। সঞ্চালনায় ছিলেন ৫নং বন্ধুকভাঙ্গার সাধারণ সম্পাদক ত্রিতোষ চাকমা।
এতে বক্তারা বলেন, দুর্গমাঞ্চলে উন্নয়নে বর্তমান আওয়ামীলীগ সরকার যথেষ্ট আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এই অঞ্চলের প্রতিটি ইউনিয়নে উন্নয়ন হচ্ছে। দুর্গমতাকে অতিক্রম করে এই অঞ্চলে উন্নয়ন কাজ এগিয়ে চলছে, এই উন্নয়নযজ্ঞ এগিয়ে নিতে আওয়ামীলীগের পতাকাতলে সকলকে সমবেত হওয়ার আহ্বান জানান বক্তারা।
