নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায় ও জেলা অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা প্রমুখ।
সভায় জানানো হয়, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর জীবনীর ওপর রচনা প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে এবার করোনা পরিস্থিতির কারণে আনন্দ র্যালি ও শিশু-কিশোর সমাবেশ পালন করা হবে না।
