বান্দরবানের থানচিতে নির্মাণাধীন লিক্রে সড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শরীফ উদ্দিন (৩২)। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার সদর ইউনিয়নের লিক্রে মিয়ানমার সীমান্ত সড়কের উনত্রিশ নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ট্রাক খাদে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। নিহতের নাম শরীফ উদ্দিন (৩২)। তিনি বান্দরবান সদরের হাফেজঘোনার বাসিন্দার গনি ড্রাইভারের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার (ওসি) জানান, সড়ক দূর্ঘটনায় নিহত চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি একি সড়কে মালবোঝাই ট্রাক উল্টে আরও ৫ শ্রমিকের মৃত্যু হয়েছিল।
Previous Article‘বিদ্রোহী’ অমরের ভাগ্য নির্ধারন আজ !
Next Article আঠারো কিলোমিটার সড়কজুড়ে ‘পাহাড়কাটার উৎসব’
