কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে কাপ্তাই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়ন উপজেলা ও তদনি¤œ পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব হাবিবুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।
ইউএফপিএ মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর রাঙামাটির উপ পরিচালক বেগম শাহনেওয়াজের সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম, চট্টগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ উখ্যাইনু মারমা। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক বিকাশ চাকমা।
