কাউখালী প্রতিনিধি ॥
রাঙামাটি কাউখালী উপজেলার ঘাগড়া শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল ও জায়নামাজ বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ঘাগড়া হযরত আবু হুরায়রা (রাঃ) মাদ্রাসা, হেফজখানা ও এতিম খানায় দুস্থ-শীতার্ত শিক্ষার্থীদের মাঝে, কাউখলী উপজেলা যুবলীগ নেতা মোঃ সোহেল এর পক্ষ হতে এই কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী থানা অফিসার ইনচার্জ শহিদউল্ল্যা পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক কনিষ্ঠ বড়ুয়া, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ।
