ভগবান গৌতম বুদ্ধের অহিংস বাণী সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে পারলে সমাজ থেকে দুঃখ, দুর্দশা, হানাহানি দূর হয়ে যাবে। কঠিন চীবর দান হলো একটি সর্বোচ্চ দানোৎসব, এই দানেতে দুর্গতি খন্ডে, নির্বাণ লাভ করা যায়। বুধবার কাপ্তাই উপজেলাসহ চিৎমরম চাকুয়া পাড়া বৌদ্ধ বিহারের শুভ কঠিন চীবর দানোৎসবে পূজনীয় ভিক্ষু সংঘরা দেশনাকালে একথা বলেন।
মহা সংঘ নায়ক রাজনিকায় মার্গ চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের’র সভাপতিত্বে চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন পানছড়ি পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞঞাদী পা মহাথের। উৎসবে ধর্মদেশক হিসাবে দেশনা প্রদান করেন কাপ্তাই ডলুছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিসস্ ামহাথের। এছাড়া কঠিন চীবর দানোৎসবে কাপ্তাই উপজেলা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরীসহ বিভিন্ন বিহারের অধ্যক্ষগণ এবং দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন। এতে প্রচুর পূণ্যার্থী অংশ নেয়।
