খাগড়াছড়ির দীঘিনালায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে র্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও রেড ক্রিসেন্ট কর্মীরা অংশ নেয়।
র্যালি শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ নেওয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পিরষদ চেয়ারম্যান নবকমল চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মাঈন উদ্দিন ও প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু।
