রাজস্থলী প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ উসিংমং মারমা (২৪) নামে এক জেএসএস কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, গত রোববার রাত আনুমানিক সাড়ে এগোরোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি চাইনিস পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২ রাউন্ড কার্তুজ, ১টি কার্তুজ বন্দুক, নগদ টাকা, মোবাইল সেট ও ব্যবহারের কাপড়সহ তাকে আটক করা হয়। উসিংমং মারমার বাড়ি রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়ায়। সে দীর্ঘদিন যাবৎ জেএসএসের কর্মী হিসেবে পরিচিত।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহামদ খান জানান, বাঙ্গালহালিয়া ক্যাম্পের সেনাসদস্যরা অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে। তারা আমাদের কাছে হস্তান্তর করলে মামলা দায়ের করে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।
