হেফাজত সবুজ ॥
বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে ব্যাটমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রবিবার বিকেলে রাঙামাটি জিমনেসিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি একেএম মামুনুর রশিদ।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রীতম রায়ের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা ও প্রীতিময় চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক শফিউল আজম, সাবেক সহ সভাপতি সুনীল কান্তি দে।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা থেকে বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হলেও কোভিডের কারণে ইভেন্ট করা সম্ভব না হলেও ব্যাটমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনের মাধ্যমে পর্যায়ক্রমে সব ধরনের ইভেন্ট আয়োজন করা হবে। বক্তারা আরো বলেন, খেলাধূলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব হয়। তাই তো যদি বেশি খেলাধূলা আয়োজন করা হবে, যুবকরা এতে সম্পৃক্ত হয়ে পড়বে।
টুর্নামেন্টে পুরুষ এককে ৩১টি দল, নারী এককে ১৫টি দল এবং পুরুষ দ্বৈত ৩৭টি ও নারী দ্বৈত ১৩টি দল অংশ নিচ্ছে।
