দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের ‘অচলায়তন’ ভেঙে অবশেষে রাঙামাটি প্রেসক্লাব নতুন ৭ জন সাংবাদিককে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করেছে।
ইতোপূর্বের ১৩ সদস্যের সাথে নতুন করে যে ৭ জনকে সদস্য করা হয়েছে তারা হলেন চ্যানেল আই’র মনসুর আহমেদ,দেশ রূপান্তর’র শংকর হোড়,বাংলাদেশ টেলিভিশন’র জাহেদা বেগম, বাংলাদেশ টুডে’র মোঃ শফিকুর রহমান, ডেইলি ষ্টারের এনভিল চাকমা,বাংলানিউজের মঈনুদ্দীন বাপ্পী এবং মোঃ হান্নান।
রাঙামাটি প্রেসক্লাবের টানা তিনবার ধরে নির্বাচিত সভাপতি ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি সাখাওয়াত হোসেন রুবেল জানিয়েছেন, আমরা দীর্ঘদিন পর সদস্য করেছি,আশা করছি এখন থেকে নিয়মিতভাবেই সদস্য নেয়া হবে এবং এতদিন ধরে যে অচলাবস্থা ছিলো সেটাও কেটে যাবে।
রুবেল জানিয়েছেন, এবার প্রেসক্লাবের সদস্য হওয়ার জন্য ২১ জন সাংবাদিক আবেদন জানিয়েছেন, এর মধ্যে ৭ জনকে সদস্য করা হয়েছে। এদের ১ বছরের জন্য প্রাথমিক সদস্য করা হয়েছে,১ বছর পর তার পূর্ণ সদস্য হবেন।
প্রসঙ্গত, রাঙামাটি প্রেসক্লাবে সর্বশেষ সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছিলো বর্তমান সাধারন সম্পাদক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি আনোয়ার আল হককে। সেটিও প্রায় দুই যুগ আগে। এরপর দীর্ঘসময়েও ক্লাবে নতুন করে কোন সদস্য অন্তর্ভূক্ত করা হয়নি নানান কারণে। এনিয়ে নানান সমালোচনার মুখে ২০২০ সালে সদস্য চেয়ে নোটিশ জারি করে ক্লাব।এনিয়ে সংবাদ প্রকাশিত হয় পাহাড়টোয়েন্টিফোরসহ বিভিন্ন গণমাধ্যমেও।
এরপরই সদস্য হওয়ার জন্য আবেদন করেন ২১ জন। বর্তমানের ১৩ সদস্যের সাথে নতুন করে ৭ জন যুক্ত হওয়ায় ক্লাবে মোট সদস্য এখন ২০ জন হলো।
রাঙামাটি প্রেসক্লাব সংক্রান্ত পুরোনো সংবাদ পড়ুন https://www.pahar24.net/%E0%A6%B9%E0%A6%A0%E0%A6%BE%E0%A7%8E-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%99%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8D/
