১৯৭৯ সালের ১ জানুয়ারি পথচলা শুরু করা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,তার প্রতিষ্ঠার ৪২ তম বার্ষিকী পালন করছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে এই বছর নির্ধারিত তারিখের একদিন পর অনুষ্ঠিত হতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী। শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন।
দিনটি উপলক্ষ্যে দুপুরে রাঙামাটি শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করে সংগঠনটি। কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির এবং সাধারন সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে র্যালিতে রাঙামাটি জেলা,কলেজ,পৌর ও সদর থানা ছাত্রদলসহ সংগঠনটির নানান ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে দেখা গেছে জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার,সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সহসভাপতি ইমরানসহ অনেককে।
