জিয়াউল জিয়া ॥
রাঙামাটিতে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাঙামাটি পাসপোর্ট অফিস প্রান্তে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক অলি উল্লাহ, রাঙামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জাহিদুর হক, বাংলাদেশ বিমান বাহিনীর স্কোডন লিডার মেহেরান আলী, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, মুজিববর্ষে সারা দেশে ই পাসপোর্ট সেবা চালু করা হবে, আজ শেষ ধাপে চালু করা হলো এই ছয় জেলার ই পাসপোর্ট সেবা। দেশের ৬৪ জেলার মধ্যে ৭২টি পাসপোর্ট অফিস রয়েছে। যারমধ্যে আজ শেষ ধাপে রাঙামাটি ই পাসপোর্ট সেবা চালু হলো। যার মাধ্যমে পার্বত্য এলাকার সাধারণ মানুষের কাছে এই সেবা পৌঁছে গেল।
বক্তারা আরও বলেন, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে আমাদের দেশ ই পাসপোর্ট যুগে প্রবেশ করেছে এবং সকল অফিসে এই সেবা চালু হওয়ায় আমরা গর্বিত।
পাসপোর্ট অফিস সূত্র জানায়, ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় সকল মেশিন, মালামাল ও সফটওয়্যার ইতোমধ্যে স্থাপন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান ই-পাসপোর্ট আবেদন শেষে প্রাপ্ত রশীদ সংগ্রহ করেন।
উদ্বোধনের মধ্য দিয়ে ই-পাসপোর্ট আবেদনের ওয়েব লিংক খুলে দেওয়া হবে। এরপর থেকে যঃঃঢ়://িি.িফরঢ়.মড়া.নফ/ ওয়েবসাইটে অথবা যঃঃঢ়ং://িি.িবঢ়ধংংঢ়ড়ৎঃ.মড়া.নফ/ষধহফরহম অ্যাড্রেসে গিয়ে আবেদন করতে পারবেন ই-পাসপোর্ট প্রত্যাশীরা।
