রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাজার পাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে জালাল উদ্দিন রিপন (২৮) নামক এক যুবক মারা গেছে। সে রাজস্থলী বাজারের একজন মাছ ব্যবসায়ী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান জানিয়েছেন,দুপুর ১.৪৫ মিনিটের সময় বাজারের পাশে হঠাৎ গুলিবর্ষন হয়। পরে ঘটনা স্থল থেকে রিমনের মরদেহ উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষনা করেন।
নিহত রিপন বাজারপাড়া এলাকার মৃত আইনুল হকের ২ য় ছেলে বলে জানা গেছে।
ঠিক কি কারণে তাকে কারা হত্যা করতে পারে তাৎক্ষণিক তার কিছুই জানাতে পারেনি রাজস্থলী থানা পুলিশ।
