শনিবার আকাশে ছিলো মেঘের ঘনঘঁটা, ছিলো না বৃষ্টি, ছিলো শুধু আনন্দ উল্লাস। কাপ্তাই উপজেলা পরিষদের সু-সজ্জিত মিলনায়তনে উপস্থিত শ’খানেক সংস্কৃতানুরাগী দর্শক। অবশেষে বিকেল ৪.৩০ মিনিটে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত আগত অতিথিদের স্বাগত জানিয়ে মঞ্চে আমন্ত্রণ জানান, অনুষ্ঠানের সঞ্চালক রওশন শরীফ তানি এবং খোদেজা আক্তার ভাষাকে। উপস্থাপকদ্বয় আমন্ত্রিত সকলকে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ হতে ‘শারদ’ শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরুর ঘোষণা দেন।
অনুষ্ঠানের শুরুতে শিল্পকলা একাডেমির সদস্য গিটার বাদক নাছির উদ্দিন মিনহাজ গিটারে দেশের গান বাজিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর একাডেমির শিল্পীরা সমবেত কন্ঠে পরিবেশন করেন ‘রাঙামাটি রঙ্গে রঙ জুড়ালো’ ‘উত্তম পেগে মেঘে মেঘে’ সহ বেশ কিছু দেশের গান। অনুষ্ঠানে একাডেমির শিল্পী মোঃ রফিকের পরিবেশনায় প্রখ্যাত সঙ্গীতশিল্পী নেওয়াজ মোহাম্মদ চৌধুরীর বিখ্যাত গান ‘জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি’ এবং বেতার শিল্পী বিপুল বড়ুয়ার কন্ঠে ‘এই মুখরিত জীবনের চলার পথে’ গানগুলো আগত দর্শক উপভোগ করে তুমুল করতালিতে। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সঙ্গীতা দত্তের পরিবেশনা এবং পরিচালনায় একক এবং সমবেত নৃত্য অনুষ্ঠানকে প্রাণবন্ত করে।
একক সঙ্গীতে বাউল শিল্পী রফিক আশেকীর কন্ঠে মায়ের গান এবং বাউল শিল্পী বসুদেব মল্লিকের কন্ঠে আধ্যাত্মিক গান প্রশংসা কুড়িয়েছে। কাপ্তাই শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পী বেতার শিল্পী রওশন শরীফ তানির কন্ঠে সাঁওতালি গান এবং জ্যাকলিন তঞ্চঙ্গ্যার কন্ঠে তঞ্চঙ্গ্যা গান আগত অতিথিদের অকুন্ঠ প্রশংসা অর্জন করেন। এছাড়া শিল্পকলার সদস্য কাজী সাইফ হোসেন নিলয়ের পরিবেশনায় সুমধুর বাঁশির সুর, থয়সাপ্রæ চৌধুরী রুবেলের কন্ঠে গজল গান এবং বাপ্পা মল্লিকের কন্ঠে আধুনিক গান পরিবেশনা উপভোগ্য হয়ে উঠে।
সেইদিনের সেই সাংস্কৃতিক সন্ধ্যায় শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসুইপ্রæ মারমার কন্ঠে ‘চিরদিনের তুমি যে আমার’ এবং নাটক বিভাগের সদস্যদের পরিবেশনায় শিক্ষামূলক নাটিকা পরিবেশন দর্শকদের অনাবিল আনন্দ দেয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আর্কষণ হিসাবে ছিলো কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি মুনতাসির জাহানের কন্ঠে চট্টগ্রামের আঞ্চলিক গান, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরীর কন্ঠে ব্যান্ডের গান এবং নাট্যজন জন অশোক বাড়ৈর পরিবেশনায় মুক্তিযুদ্ধের গল্প বলা। সবশেষে একটি সমবেত গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন কি-বোর্ডে ঝুলন দত্ত, অক্টোপ্যাডে অভিজিৎ দাশ কিষান, তবলাঃ অর্ণব মল্লিক, লিড গিটারঃ মিনহাজ, বেজ গিটারঃ শোয়েব, বাংলা ঢোলেঃ টুন্টু দাস, পারকিশনেঃ অনিন্দ্য পাল ও সমন্বয় মল্লিক এবং অনুষ্ঠান সহযোগিতায় আনিছুর রহমান ও মোঃ ইকবাল। শব্দ নিয়ন্ত্রণেঃ মোঃ ইমরান।
এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মুনতাসির জাহানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, রতœগর্ভা মাতা রাজিয়া মাসুদ, বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী, ওয়াগ্গা টি’ লিমিটেডের পরিচালক খোরশেদ আলম কাদেরী, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খীয়াং, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন। এসময় উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।
