রাঙামাটির জেলা শহরের বাণিজ্যিক এলাকাখ্যাত রিজার্ভ বাজার প্রধান সড়কের খানাখন্দে ইটের টুকরো ফেলে ভরাট করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ইটের টুকরো ফেলে গুরুত্বপূর্ণ সড়কটির গর্তভরাট কাজ শুরু করে রাঙামাটি পৌরসভা। মঙ্গলবার এই সড়কটির খানাখন্দ ও জনদুর্ভোগ নিয়ে প্রধান সংবাদ প্রকাশ করেছে পাহাড়টোয়েন্টিফোর এর সহযোগি প্রতিষ্ঠান ও পার্বত্য অঞ্চলের প্রধান দৈনিক, দৈনিক পার্বত্য চট্টগ্রাম। দীর্ঘদিন ধরে সংস্কারহীন সড়কটির কারণে বিড়ম্বনায় ছিলেন ওই এলাকায় বসবাসকারি পৌরবাসি। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা বলছিলো।
সূত্রে জানা গেছে, বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই এলাকাটিতেই অবস্থিত লঞ্চঘাট ও বাস কাউন্টার। জেলার পাঁচ উপজেলার নৌ-পথের যোগাযোগের একমাত্র মাধ্যম সদরে আসার। আর লঞ্চঘাটটি রিজার্ভ বাজারে অবস্থিত হওয়ায় জেলা সদরে আসা প্রায় সবারই এলাকাটির প্রধান সড়কটি ব্যবহার করতে হয়। তার পাশাপাশি শহরের উল্লেখ্যযোগ পরিমাণ জনসংখ্যার বসবাস এই এলাকাতেই। তারই সাথে সাথে জেলার প্রধান প্রধান বাণিজ্যগুলো গড়ে উঠেছে এই এলাকাতে। যার কারণে প্রতিদিন এই সড়কটি হাজারো মানুষের প্রদচারণায় মুখর থাকে। কিন্তু প্রায় সময় দেখা যায় সড়কটির বেশ কিছু অংশে খানাখন্দে রূপ নেয়। কিন্তু কর্তৃপক্ষ দীর্ঘসূত্রিতায় নানা আলোচনা-সমালোচনার পর তা ইটের টুকরা ফেলে ডাকে। সড়কটি কয়েকবছর আগে কোটি টাকা খরচ করে সংস্কার করলেও তার বছর দেড়েকের মধ্যেই আবার নানা স্থানে খানাখন্ডে রুপ নিতে থাকে, আর পৌরকর্তৃপক্ষ মাঝে মধ্যে ইটের টুকরা ফেলে এই খানাখন্দ সংস্কার করে।
রাঙামাটির পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর করিম আকবর জানিয়েছেন, খানাখন্দগুলো পৌরসভার পক্ষ থেকে ইটের টুকরা ফেলে সংস্কার করা হচ্ছে।
