বান্দরবানে স্বাস্থ্যকর্মী’সহ আরও ২৮ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাড়ালো ১৩৯ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বৃহস্পতিবার’রাতে কক্সবাজার পিসিআর ল্যাবে বান্দরবান জেলার ১৮৭টি নমুনা পরীক্ষায় ফলাফলে নতুন করে ২৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তারমধ্যে সদরে ২২ জন এবং লামায় ৬ জন। আক্রান্তের হার যেন ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে। জেলায় আক্রান্তের সংখ্যাটা শতক ছাড়িয়ে দেড়শ ছুই ছুঁই ১৩৯ জনে দাড়িয়েছে। নতুন শনাক্তদের মধ্যে স্বাস্থ্য কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের স্টাফ, শ্রমিক এবং ইতিপূর্বে শনাক্তদের আত্মীয়স্বজনের সংখ্যাই বেশি। জেলায় করোনায় শিশু আক্রান্তের সংখ্যাটা উলেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা বলেন, চব্বিশ ঘন্টায় ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ফলাফলে ২৮ জন নতুন শনাক্ত হয়েছে। যা গতদিনের তুলনায় দ্বিগুন। এটি আমাদের জন্য খুবই উদ্বেগজনক। মানুষজন সচেতন এবং সতর্ক হয়ে স্বাস্থ্য বিধি না মানলে সংক্রমন রোধ করা কোনোভাবেই সম্ভব নয়।
প্রসঙ্গত: করোনা সংক্রমন রোধে গত ১০ জুন বান্দরবান পৌরসভা, সদর ও রুমা উপজেলা তিনটি এলাকা’কে রেড জোন ঘোষণা করে লকডাউন করেছে প্রশাসন।
Previous Articleকাপ্তাই জাতীয় উদ্যানে স্মার্ট পেট্রোলিং বিষয়ক কর্মশালা
Next Article রাঙামাটি শহর নিয়ে ভাববে কে ?
