রাঙামাটি শহর নিয়ে কোন কি পরিকল্পনা আছে কারো ? দেশের সবচে সুন্দর,প্রকৃতির নয়নাভিরাম স্থানে অবস্থিত এই শহর দিনে দিনে বিবর্ণ যে হচ্ছে, এরা দায় কার ? শহর ব্যবস্থাপনায় যেমন নেই কোন পরিকল্পনার ছাপ,তেমনি ছোট্ট শহরকে বড় করা,নতুন স্থানে স্থাপনা নির্মাণের নিয়ম তৈরি করা এবং সেই নিয়ম মানতে সবাইকে বাধ্য করার চেষ্টা যেমন নেই,নেই পুরো শহরের বিকাশের কোন রোডম্যাপও। নোংরা রাজনীতির পৃষ্ঠপোষকতায় দখলবাজদের পোয়াবারো শহরে। উচ্ছেদ তাই বড়ই কঠিন,বিপরীতে ততটাই সহজ দখল করা।
অথচ কে না জানো, একটি পর্যটন শহর,তা যদি আবার পার্বত্য শহর হয় এবং সাথে যোগ হয়,হ্রদ পাহাড় আর বর্ণিল জাতিগত সংস্কৃতি আর জীববৈচিত্র,সেটার পুরো ব্যবহার করলে সমগ্র জনপদটাই যে বদলে যেতে পারে,এই বোধটাই বা আছে কার !
এই শহর নিয়ে যেনো ভাবার কেউ নেই ! দু:খিনী এই শহর তাই সমস্ত গৌরব থেকেও প্রাণহীন,বিবর্ণ। রঙিন আলোয় শহরকে রাঙানোর উদ্যোগ নেই,নেই কোন আকাঙ্খাও,স্থানীয় নীতিনির্ধারকদের।
সবাই যেনো থমকে আছে রাজনীতিতে। রাজনীতি ছাড়া আর কোন বিষয় নিয়ে ভাবার বা করার সময় বুঝি এখনো আসেনি পার্বত্য এই জেলার নেতাদের। কবে আসবে ? জানিনা আমরা। জানেনা কেউই। ওনারা কি জানেন ?? কে জানে !
Previous Articleবান্দরবানে স্বাস্থ্যকর্মী’সহ আরও ২৮ জন শনাক্ত
Next Article জীবন জয়ী তাপস ফের সামিল করোনাযুদ্ধে
