রাঙামাটি শহরের সাথে কাপ্তাই হ্রদের মাধ্যমে যেসব উপজেলার নৌ যোগাযোগ আছে,সেই নৌপথগুলো আগামী সোমবার (১ জুন) থেকে লঞ্চ চলাচল শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম বলেছেন,লঞ্চগুলো যেহেতু এতোদিন ডকইয়ার্ডে ছিলো, রবিবার বিভিন্ন উপজেলার উদ্দেশ্যে আমাদের এইসব লঞ্চ চলে যাবে এবং সোমবার থেকে বিভিন্ন উপজেলা থেকে ছেড়ে আসবে এবং রাঙামাটি থেকেও যাত্রীবাহি লঞ্চ আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু হবে। তবে অন্যান্য বোট রবিবারও সীমিত আকারে চলবে।
লঞ্চ মালিক সমিতির এই শীর্ষ নেতা,যাত্রীদের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, আমি অনুরোধ করব সবাই যেনো নিজেদের প্রতি যতœবান হন। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের লঞ্চের কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে সর্বোচ্চ চেষ্টা করব। এই বিষয়ে আমরা সভাও করেছি।’
প্রসঙ্গত,রাঙামাটির দশটি উপজেলার মধ্যে কাউখালী ও রাজস্থলী ছাড়া বাকি আটটি উপজেলার সাথেই রাঙামাটির নৌ যোগাযোগ রয়েছে। তবে সবচে দুরগামী উপজেলা বাঘাইছড়ি,লংগদু,বরকল এবং জুরাছড়ি নৌরুটেই সবচে বেশিসংখ্যক যাত্রী ও মালামাল পরিবহন করে থাকে প্রায় শতাধিক লঞ্চ।
