খাগড়াছড়ির দীঘিনালায় জুম্ম সাংস্কৃতিক সংস্থা (জুসাস)’র সভাপতি জ্ঞানকীর্তি চাকমাকে (৪০) স্বশস্ত্র সন্ত্রাসীরা অপহরন করেছে বলে দাবী করেছেন তার পরিবার। শনিবার দুপুর ১২টার দিকে দীঘিনালা ইউনিয়নের উদালবাগান এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাঁকে অপহরন করার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান প্রজ্ঞানজ্যোতি চাকমা।
তবে বিকাল ৪টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিষয়টি পুলিশকে জানানো হয়নি বলে দাবী করেছেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব।
স্থানিয় সূত্রে জানা যায়, দীঘিনালা-বাবুছড়া সড়কের উদাল বাগান উচ্চ বিদ্যারয়ের অদুরেই জ্ঞানকীর্তি চাকমার বাড়ি। তিনি জুম্ম সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন এবং জুম্ম ফিল্ম এসোশিয়েশনের সভাপতি। তিনি একজন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বলেই এলাকায় পরিচিতি রয়েছে।
অপহৃতের স্ত্রী মধুমিতা মারমা জানান, তার স্বামী কোন আঞ্চলিক রাজনৈতির সাথে সম্পৃক্ত ছিলেননা। ওয়ার্ড মেম্বারের পরিচয় দিয়ে ত্রাণ বিতরনের কথা বলে তাঁর স্বামিকে মোবাইলে কল দিয়ে ডেকে নেওয়া হয়। এর পর তিনি প্রত্যক্ষদর্শীদের নিকট জানতে পারেন পাকা সড়কে যাওয়ার পর দুইটি মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা তাঁকে মোটরসাইকেলে তোলে বাবুছড়ার দিকে নিয়ে যায়। এর কিছুক্ষন পর আবার একটি সিএনজিযোগে জ্ঞানকীর্তিকে দীঘিনালা সদরের পথ ধরে নিয়ে যায়। ঘটনার পর থেকে তার স্বামীর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। বাড়ির সকলের মধ্যেই আতংক বিরাজ করছে, হটাৎ এমন ঘটনায় তাঁরা করনীয় সম্পর্কে সিদ্ধান্তও নিতে পারছেন না তাতক্ষনিকভাবে। তবে, স্থানীয় প্রতিনিধিদের সাথে আলোচনা করছেন।
দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞানজ্যোতি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কন্ঠকে জানান, প্রত্যক্ষদর্শি স্থানিয় দোকানদারদের নিকট থেকে তিনি জেনেছেন, অপহরনকারীরা স্বশস্ত্র অবস্থায় ছিল। দিনদুপুরে এমন ঘটনা হলেও অস্ত্রের ভয়ে অপহরনের সময় কেউ প্রতিবাদ করতে পারেননি। ঘটনাটি নিয়ে কোথায় আলোচনা করা যায় সেটি ভেবে দেখতেছেন বলেও দাবী করেন প্রজ্ঞানজ্যোতি।
অপরদিকে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত পক্ষের প্রচার ও প্রকাশনা বিভাগের মুখপাত্র নিরন চাকমা স্বাক্ষরিত এক ইমেইল বার্তায় জ্ঞানকীর্তি চাকমাকে অপহরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁকে দ্রæত উদ্ধারের দাবি জানানো হয়েছে।
Previous Articleদীঘিনালায় এক যুবককে কুপিয়ে হত্যা
Next Article স্বাস্থ্যবিধি না মানায় লংগদু’র ১০ দোকানীকে জরিমানা
