খাগড়াছড়ির দীঘিনালায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে উপজেলার কবাখালি ইউনিয়নের মিলনপুর গ্রামের একটি সেগুন বাগান থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমরান (২৪) উপজেলার থানাপাড়া এলাকার টুঙ্গিপাড়ার মৃত ইউছুফ হোসেনের ছেলে।
সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদিন জানান, সকালে স্থানিয়রা লাশ পরে থাকতে দেখে জানানোর পর পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের মাথায়, বুকে এবং পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের ছোটভাই ইমন (২২) জানান, শুক্রবার দুপুরের দিকে পেটব্যাথা নিয়ে ইমরান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল। পরে সন্ধায় কোন এক সময় সে কাউকে কিছু না বলেই হাসপাতাল থেকে চলে যায়। এর পর রাত ৮টার দিকে তাঁর সাথে থানাবাজারে ইমনের দেখা হয়। তখন ইমন ভেবেছিল রাতে হয়তো বাসায় ফিরবে; কিন্তু সে আর বাসায় ফিরেনি।
ইমনের মামা লিটন মিয়া (৫০) জানান, পরিকল্পিত ভাবে কেউ ইমরানকে হত্যা করেছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন এবং হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকারীকে গ্রেফতারে পুলিশি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
Previous Articleবাইরে তালা ভিতরে খোলা !
Next Article জুসাস সভাপতি জ্ঞানকীর্তি চাকমা অপহৃত!
