খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আরো একজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা। করোনা পজিটিভ হওয়া সর্বশেষ ব্যক্তি, ৩নং পানছড়ি সদর ইউনিয়নের কলোনীপাড়ার বাসিন্দা।
এর আগে লতিবান ইউনিয়নে যাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল, তিনি বর্তমানে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন কেন্দ্রে আছেন।
জরুরি প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে না যাওয়া, চলাচলের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বা অন্তত ছয় ফুট দূরত্ব বজায় রেখে চলা,
বারবার হাত ধোয়া, মাস্ক পড়ার পরামর্শ দিয়ে পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা বলেন, “সর্বশেষ করোনা পজিটিভ ব্যক্তির শারীরিক অবস্থা খুব গুরুতর নয়। হালকা জ্বর রয়েছে। আমরা তার বাড়িসহ প্রতিবেশী ১০টি বাড়িকে লকডাউন আওতায় এনেছি।”
