খাগড়াছড়িতে একজন স্বাস্থ্যকর্মীসহ আরো দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৭জন করোনায় আক্রান্ত হলেন। তবে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান রামগড়ে আক্রান্ত ব্যক্তি স্বাস্থ্যকর্মী এবং পানছড়ির ব্যক্তি চট্টগ্রাম ফেরত।
এদিকে খাগড়াছড়ি জেলায় করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে মঙ্গলবার মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত খাগড়াছড়ি জেলার প্রবেশে উপর জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
এদিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসোলশন থেকে ছাড়পত্র পাওয়ার ৬ ঘন্টার মধ্যে এক যুবকের শরীরে করোনা সনাক্ত হওয়ার ঘটনায় পানছড়িতে লকডাউন হওয়া ১১ বাড়ীর সন্দেহভাজন লোক জনের নমুনা সংগ্রহ শুরু করেছে চিকিৎসকরা। অপর দিকে দ্বিতীয় দফা সংগ্রহীত নমুনার ফলাফলে পুলিশের একজন এসআইসহ তিনজনের নেগেটিভ রিপোর্ট এসেছে।
