বাঘাইছড়ি উপজেলা বিএনপির পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাসে খেটে খাওয়া, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করা হয়।
বুধবার সকাল এগারোটার সময় উপজেলা সদরের মাদ্রাসা পাড়া থেকে ত্রান সামগ্রী বিতরন শুরু করেন। ত্রাণসামগ্রী মধ্যে ছিলো চাল, ডাল,তেল, পিয়াজ,আলু, লবন, রয়েছে।
এরপর পৌরসভার বটতলী, জিওয়ান ব্লক, এফব্লক, মাদ্রাসা পাড়া,হাজি পাড়া, মুসলিমব্লক, পুরান মারিশ্যা, উগলছড়ি, লাল্যঘোনা, কাচালং বাজার, মধ্যম পাড়া, মডেল টাউন এলাকা সহ ইজিবাইক নিয়ে এই ত্রাণসামগ্রী বিতরন করেন বিএনপি নেতারা।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি মো ওমর আলী, পৌর বিএনপির সাধারন সম্পাদক রহমত উল্ল্যাহ খাজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, উপজেলা যুবদলের সভাপতি আবদুল সবুর, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুল মাবুদ, সাংগঠনিক সম্পাদক আবু জাহেদ, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জীবন সরকার।
