রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে ১০ টাকা কেজি ধরে চাল বিক্রি করা হয়েছে। মঙ্গলবার(৭এপ্রিল) সাজেকের ১ হাজার ৩৪ টি পরিবারের মধ্যে এ চাউল বিক্রি করা হয়।
সাজেকের বাঘাইহাট বাজারে শান্তিময় চাকমা ও মাচালং বাজারে আলো রাণী চাকমার ডিলারশীপ দোকানে চাল বিক্রির সময় উপস্থিত ছিলেন সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা, স্থানীয় ইউপি সদস্য দয়াধন চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. জুয়েল।
এসময় সাজেকের নয় নম্বর এলাকা থেকে চাল নিতে আসা কল্পরন্জন কার্বারী বলেন, করোনা ভাইরাসের পরিস্থিতির কারনে বাজারে চাউলের দাম অনেক বেশি। সরকার দশ টাকা দরে চাউলের ব্যবস্থা করায় আমাদের মত হতদরিদ্র পরিবার অনেক খুশি। সরকারের দেওয়া দশ টাকা কেজি দরে চাল হত-দরিদ্রদের উপকারে আসবে। সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা দুর্গম এই এলাকায় চাল বিক্রির উদ্যোগ নেয়ার স্থানীয় প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন-‘ কার্ডধারী ব্যতীত কারও কাছে চাল বিক্রি করতে পারবে না। আমাদের সাজেক ইউপির পক্ষ থেকে ডিলারদের কঠোর নজরদারী করা হবে। এছাড়া ডিলাররা যাতে হতদরিদ্রদের চাউল বাহিরে বিক্রি করতে না পারে, সেইজন্য আমার ইউপির পক্ষ থেকে অনুরোধ করেছি।’
