বরাবরই বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা রাঙামাটির অন্যতম সামাজিক সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এবার করোনা’র কারণে ভিন্নভাবে পালন করেছে নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী।
করোনা মোকাবেলায় তাদের ৩য় প্রজেক্ট ৩০-৪০ পরিবারের মাঝে পর্যাপ্ত “খাদ্য সামগ্রী” বিতরণ খুবই নিম্ন আয়ের অভুক্ত হত-দরিদ্র পরিবার’কে ত্রাণ দেওয়া কর্মসূচি পালন করেছে তারা।
করোনা মোকাবেলায় তাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখতে পর্যায়ক্রমে আরো বেশকিছু প্রস্তুতি হাতে নিচ্ছেন বলে জানিয়েছেন “খাদ্য সামগ্রী” বিতরণ এর প্রতিনিধি নূর মোহাম্মদ সম্রাট ও আরিফুর রহমান।
এছাড়াও স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর সভাপতি আজাদ সিদ্দিক বলেন, আমাদের করোনা মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি হিসেবে বেশ কয়েকটি প্রজেক্ট সম্পাদনা হচ্ছে, যার জন্য আলাদা আলাদা করে সমন্বয় কমিটি করা হয়েছে। বিত্তবান এবং সমাজের সকলের সমন্বয়ে এই মহামারী রোধে অনেকটা সহায়ক ভূমিকা রাখবে।
