বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন যুবলীগ এর ৩নং ওয়ার্ড সহ-সভাপতি উ সুই প্রæ মারমার (৩০) হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন-‘ বর্তমানে দেশে করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তে ঘর থেকে বের হওয়ায় নিষিদ্ধ, এমন অবস্থায়ও হত্যাকান্ড ঘটাচ্ছে জেএসএস এর অবৈধ অস্ত্রধারী আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠী। জেএসএস এর সন্ত্রাসীরা দেশের কঠিন পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টায় নিরীহ মানুষ হত্যায় মেতে ওঠেছে।’
বৃহস্পতিবার দীপংকর তালুকদারের পক্ষে জেলা আওয়ামীলীগের সদস্য ও রাঙামাটি প্রেসক্লাব সভাতি সাখাওয়াৎ হোসেন রুবেল ইমেইলে পাঠানো বিবৃতিতে এসব কথা বরা হয়েছে।
একই বিবৃতিতে তিনি আরো বলেন, সেনাবাহিনী করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে, আমরা এই কাজের প্রশংসা করি। এই মুহুর্তে করোনা মোকাবেলার পাশাপাশি এখানে অবৈধ অস্ত্রধারী আঞ্চলিক সন্ত্রাসীদের নির্মূল করাও জরুরী। আমরা এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’ (সংবাদ বিজ্ঞপ্তি)
