রাঙামাটি সদর উপজেলা বিএনপির উদ্যোগে করোনার কারণে অসহায় হয়ে পড়া নি¤œ আয়ের ১৫০ মানুষকে ত্রান সহায়তা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ ও সাধারন সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে সদর উপজেলা বিএনপি নেতাকর্মীরা প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে এই ত্রান বিতরণ করেন।
প্রত্যেককে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল দেন তারা
শহরের তবলছড়ি,কাঠালতলি,পাবলিক হেলথ,হাসপাতাল, ভেদভেদী মুসলিম পাড়া এলাকায় এই ত্রাণ সহায়তা প্রদান করা হয় বলে জানিয়েছেন মামুন।
তিনি বলেন- আমরা আমাদের সামর্থ্য অনুসারে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আশা করছি সমাজের সবাই এইভাবে এগিয়ে আসবে।
