খাগড়াছড়িতে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে সেনাবাহিনী। সড়কে শৃংখলা ফেরাতে ও সচেতনতায় কাজ করছেন সেনা সদস্যরা। দুপুরে সেনাবাহিনীর কার্যক্রম ও শহরের সার্বিক চিত্র পরিদর্শন করেন সদর সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান।
এ সময় সকলকে স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে তিনি, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি নির্দেশ দেন।
পরে রিজিয়নের পক্ষ থেকে শহরের শাপলা চত্বর এলাকায় দরিদ্র পথচারী, রিকশা চালকসহ খেঁটে খাওয়া মানুষের মাঝে খাদ্র সামগ্রী তুলে দেন কমান্ডার।
ভবিষ্যতেও গরীব, দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা থাকবে বলেও আশ^স্ত করেন তিনি।
এ সময় সদর রিজিয়নের স্টাফ অফিসার জি-টু আই মেজর সালাহ উদ্দীনসহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া সেনাবাহিনীর সদস্যরা শুরু থেকে সচেতনতামূলক কর্মকান্ডের পাশাপাশি মাইকিং ও জীবাণু নাশক স্প্রে ছিটাচ্চেন শহরের বিভিন্ন সড়কে।
Previous Articleকাউখালীতে মারমা যুবকের লাশ উদ্ধার
Next Article বিপন্ন খাগড়াছড়িবাসির পাশে দাঁড়াচ্ছে জেলা পরিষদ
