কাউখালীর বেতবুনিয়া ইউনিয়নের পচুপাড়া এলাকার পাহাড়ের ঝিড়ি থেকে মঙ্গলবার দুপুরে চাইথুই মং মারমা (৪৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
চাইথুই মং মারমা (৪৫) বেতবুনিয়ার পচুপাড়া (আমছড়ি) এলাকার মৃত অংসাপ্রু মারমার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান- বেতবুনিয়া ইউনিয়নের পচুপাড়া এলাকায় পাহাড়ের ঝিড়িতে একটি লাশ পড়ে আছে স্থানীয়দের এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করি।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর কারণ ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।
