খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং ভারত প্রত্যাগত ও আভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা মাতা শ্রীমতি উমাদিনী ত্রিপুরা ৯৪ বছর বয়সে দীঘিনালার সুধীর মেম্বার পাড়াস্থ মেয়ের বাড়িতে রবিবার সকাল ১০ টায় পরলোকগমন করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
রবিবার এক শোকবার্তায় নব বিক্রম ত্রিপুরা আরো বলেছেন, ‘তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গভীরভাবে শোকাহত। আমরা বিদেহী আত্মার পারলৌকিক শান্তি কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’
কুজেন্দ্রলাল ত্রিপুরার মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে উপজাতীয় শরনার্থী ও উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্সের সকল কর্মকর্তা কর্মচারীরাও। জেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কুজেন্দ্রলাল ত্রিপুরার মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
