খাগড়াছড়ির দীঘিনালার একটি প্রত্যন্ত গ্রামে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সে গ্রামে আক্রান্ত হয়েছে আরো অর্ধশতাধিক শিশু। হাতে গুনা দুই/একজন ব্যাতিত আক্রান্ত সকলের বয়স ১০ বছরের নিচে।
ঘটনাটি উপজেলার মেরুং ইউনিয়নের ত্রিপুরা অধ্যুষিত দূর্গম রথিচন্দ্র কার্বারী পাড়াতে। নিহত ধ্বনিকা ত্রিপুরা (০৯) একই পাড়ার অমি রঞ্জন ত্রিপুরার মেয়ে এবং রথিচন্দ্র কার্বারী পাড়ার ৩য় শ্রেণীর ছাত্রী। সে শনিবার বিকালের দিকে মারা যায়।
আজ (রবিবার) ঘটনার খবর পেয়ে ম্যাডিকেল টিম সাথে নিয়ে সরেজমিনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। টিমের সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার। দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্তও সেখানে চিকিৎসা সেবা দিচ্ছিলেন ম্যাডিকেল টিম। এর মধ্যে পান্থই ত্রিপুরা (০৯) নামের এক শিশুর শারীরিক অবস্থা খারাপ দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়েছে।
Previous Articleচলে গেলেন কুজেন্দ্রলাল’র মা উমাদিনী ত্রিপুরা
Next Article বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে পুড়ে ছাই মসজিদ
