করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসনের সাথে সেনাবাহিনীও মাঠ পর্যায়ে তৎপর আছে। দূর্গম লংগদু উপজেলার বিভিন্ন হাটবাজার ও পাড়া মহল্লায় গত কয়েকদিন যাবৎ নিয়মিত টহল পরিচালনা করছে সেনাবাহিনীর লংগদু জোনের সদস্যরা। সরকারি নির্দেশনায় সারা দেশব্যাপী সেনা মোতায়েনের অংশ হিসেবে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানসহ মাইকিং ও প্রচারপত্র বিলির মাধ্যমে জনসাধারণকে সচেতন করার কাজ করছে লংগদু জোন। ইতোমধ্যে উপজেলার মাইনীমূখ বাজার, করল্যাছড়ি বাজার, ভাইট্টাপাড়া বাজার ও লংগদু বাজার এলাকায় জনসাধারনকে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ করেন তারা। এছাড়াও সাবান দিয়ে ঘনঘন হাত ধোয়া এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছে সেনা টহল দল। প্রবাসীরা নিয়মানুযায়ী হোম কোয়ারান্টাইনে আছেন কিনা এ বিষয়ে তদারকি করছেন সেনাবাহিনী।
Previous Articleরাঙামাটি শহরের অলিগলিতে বহিরাগত প্রবেশে নজরদারি
Next Article কাউখালীতে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা
