কাউখালী কলেজের ২য় বর্ষের এক ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে কাউখালী থানায় মামলা করেছে ভুক্তোভুগি। শুক্রবার বিকালে ভিকটিম বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করে এ মামলা দায়ের করেন।
ভিকটিম জানায়- বুধবার দুপুরে উপজেলার কচুখালী ভাড়া বাসা থেকে নিজবাড়ি কলমপতি ইউনিয়নের বড়ইছড়ি যাওয়ার পথে কাঁশখালী বটতলী সড়ক থেকে পাহাড়ী রাস্তায় অজ্ঞাত যুবক (১৮-২০ বছর বয়সী) পিছন থেকে ডাক দেয়। ভিকটিম দাড়ালে যুবক ভিকটিমের সাথে থাকা ব্যাগে আগ্নেয়াস্ত্র আছে বলে তল্লাশি করতে চায়। ভিকটিম ভয় পেয়ে ব্যাগ তল্লাশি করতে দেয়। এক সময় যুবকটি তাকে জরিয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করলে ভিকটিম সহ তার সাথে থাকা ৬ ও ৮ বছর বয়সী দুই ভাগনি ( ভাইয়ের মেয়ে) চিৎকার করে অভিযুক্তর কাছ থেকে ছুটে পার্শবর্তী বাড়ির দিকে দৌড়ালে অভিযুক্ত পালিয়ে যায়। অভিযুক্তের মুখে মাস্ক থাকায় তাকে চিনতে পারেনি বলে জানিয়েছেন ভিকটিম।
কাউখালী থানার এস আই হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ভিকটিম বাদী হয়ে মামলা করেছে। আমরা আসামীকে ধরার চেষ্টা করছি।
