খাগড়াছড়ির রামগড়ে মাটি চাপায় খগেন্দ্র ত্রিপুরা (৩২) নামে এক শ্রমিকরে মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার খাগড়াবিল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খগেন্দ্র মাটিরাঙ্গা উপজেলার টেকপাড়া এলাকার খেত কুমারের ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরে রামগড়ের টেকপাড়া এলাকায় স্থানীয় একটি বিদ্যালয়ের পাশে একটি পাহাড় কাটার সময় মাটি ধসে পড়ে। এতে দুই শ্রমিক আটকা পড়ে। একজনকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো গেলেও অপরজনকে প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে।
রামগড় থানার ওসি মো. শামছুজ্জাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।