দৈনিক সংগ্রাম পত্রিকার সরকারি মিডিয়াভূক্তি বাতিল করেছে সরকার । বৃহস্পতিবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিজ্ঞাপন ও নিরীক্ষা বিভাগের উপ পরিচালক ডায়না ইসলাম সিমা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ‘সংগ্রাম’ পত্রিকায় ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে ‘শহীদ আব্দুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী আজ’ শিরোনামে অসত্য সংবাদ প্রকাশ করায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ২২ জানুয়ারি ২০২০ তারিখে পত্রিকাটির সরকারি মিডিয়াভূক্তি বাতিল করে।’ ( প্রেস বিজ্ঞপ্তি)
Previous Articleখাগড়াছড়িতে মাটি চাপায় নিহত ১
Next Article পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে