সারাদেশের মত খাগড়াছড়িতেও চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। শনিবার সকাল থেকে খাগড়াছড়ি সদরসহ ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়। এর আগে সকালে খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদে কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় সিভিল সার্জন বিপাশ খীসা, ডাঃ সঞ্জিব ত্রিপুরা, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা মেমং মারমা উপস্থিত ছিলেন।
এবার খাগড়াছড়িতে মোট ১ লাখ ২হাজার ৪শ ৮৬ জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬থেকে ১১মাস বয়সি ১৩হাজর ১শ ৪৩জন শিশুকে নীল রঙ্গের ভিটামিন ক্যাপসুল এবং ১২ থেকে ৫ বছর বয়সি ৮৯ হাজার ৩শ ৪৩জন শিশুকে লাল রঙ্গের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পুরো ক্যাম্পেইনে মোট ২হাজার ৩শ ৪৪জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক দ্বায়িত্ব পালন করছে।
Previous Articleখালেদা জিয়ার মুক্তির দাবি কাউখালী ছাত্রদলের
Next Article পানছড়ি বাজার বয়কট ও সড়ক অবরোধের ডাক ইউপিডিএফ’র
