‘টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, হাত ধোব নিয়মিত থাকব সবাই স্বাস্থ্যসম্মত’ স্লোগানে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে লংগদুতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লংগদুর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের নেতৃত্বে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, বনবিভাগের কর্মকর্তা আলমগীর হোসেন, ওসি সৈয়দ মোহাম্মদ নূর, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী, আবু নাছির, সাংবাদিক এখলাস মিঞা খান, শিক্ষক হাজী ফোরকান আহাম্মেদসহ জনস্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Previous Articleলংগদু ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মন্তাজ,সম্পাদক ফারুক
Next Article আটারকছড়া আওয়ামীলীগের নেতৃত্বে আমিনুল ও জিয়া
