লংগদু উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের হোসেনপুর গ্রামে জুনায়েদ হোসেন (৭) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের ওবায়দুল হোসেনের ছেলে এবং স্থানীয় দারুল উলুম মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।
শিশুটির স্বজনরা জানায়, প্রতিদিনের মতো শিশু জুনায়েদ মাদরাসায় যায়। দুপুর গড়িয়ে বিকেল হলেও জুনায়েদ বাসায় ফিরে না এলে স্বজনরা তার খোঁজ করতে থাকেন। পরে শিক্ষকরাসহ অনেক খোঁজাখুজির পর মাদরাসার কাছে কাপ্তাই লেকের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলাম শিশু জুনায়েদ হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ধারনা করা হচ্ছে টিফিন ছুটির সময় খেলতে গিয়ে সকলের অগোচরে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
Previous Article১৪ মাদক মামলার আসামি বাদশা ফের গ্রেপ্তার
Next Article অপহরণকারি ভাগিনার পক্ষে মামার সাফাই !