লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়নের উত্তর সোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হলেন বর্তমান সভাপতি বেলাল হোসেন। স্কুল মিলনায়তনে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে বেলাল হোসেন ও মোহাম্মদ সেলিম প্রতিদ¦ন্দ্বীতা করেন। নির্বাচনে মোট বারজন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মো. সেলিম, সদস্য সচিব আনোয়ার হোসেন, সদস্য মোহাম্মদ ইব্রাহিম, স্বপন মিয়া, নাজমা বেগম, আবুল হাসেম,রাজু দে, আব্দুল্লাহ আল মামুন, পারুল বেগম, মালেকা বেগম ও হাজেরা বেগম।
Previous Articleশহীদ আব্দুল আলী একাডেমীর নতুন ভবন উদ্বোধন
Next Article রাঙামাটিতে সিএনজি উল্টে এক শ্রমিকের মৃত্যু
